অফিস ছুটি হয় বিকেল পাঁচটার দিকে।
নীড়ার চোখেমুখে একটা কুটিল আনন্দ ঢেউ খেলছে।
কেন জানিনা, অকারণেই আমার বুকের মাঝে ধুকধুক করছে। এটা ভয়ের অনুভূতি কিনা তা বলতে পারব না,কারণ আমার ভেতরে অজানা একটা বিষয় সম্পর্কে জানার প্রবল আগ্রহবোধ টাও কাজ করছে।
নীড়ার পেছনে অনুসরণ করলাম।
ওর স্কুটিতে চেপে বসার আগে জিজ্ঞেস করলাম,
এখন কি ক্লাবে যাব?
উত্তরে নীড়া বললো- ধুর, না।
- তবে?
আগে তোমাকে নিয়ে ঘুরব, তারপর শপিং করব, তারপর খাওয়াদাওয়া, তারপর ক্লাব।
নীড়ার চোখেমুখে অপার এক আনন্দ দেখতে পাচ্ছি।
ওর হাসিটাও আজ অনেক প্রানবন্ত লাগছে।
জিজ্ঞেস করলাম- কোথায় ঘুরতে যাচ্ছি?
- চন্দ্রিমাতে।
উদ্যানটা আমার বেশ পরিচিত। সাবিহার সাথে আমার অনেক সুখকর স্মৃতি আছে এখানে।
নীড়া ওর পিংক কালারের স্কুটিটি পার্ক করে। এর একটু পর ই ঝামেলা বেঁধে যায়৷ ওর স্কুটির পেছনে সাদা রঙ এর একটা গাড়ি পার্ক করা ছিল। ওটার জানালা থেকে কে যেন একটা প্লাস্টিকের বোতল বাইরে ছুড়ে মারে। নীড়া গিয়ে বোতল হাতে তুলে আবার ঐ গাড়ির জানালা দিয়ে ভিতরে ছুড়ে দেয়৷ সাথে সাথেই জানালা দিয়ে বাইরে গলা বের করে উঁকি দেয় আন্টির বয়সি একজন মহিলা। সে অতি উত্তেজিত অবস্থায় এমন ভাবে গলাটা বের করেছে যে আরেকটু হলেই জানালার ফাঁকা দিয়ে টুপ করে বাইরে পরে যেত। ভাগ্যিস তার ইয়া বড় ভুড়ির রহমতে এমন একটা বিপদ থেকে বেঁচে গেলেন তিনি।
- এএএই এইই বেয়াদব মেয়ে, তুমি এটা কি করলে?
- আন্টি আপনি যেখানে সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করছেন। আমার যেটা করা বলে উচিত মনে করেছি সেটাই করেছি।
- চুপ করো বেয়াদব। আমি বোতল ফেলেছি দেখে দেশ নোংরা হয়ে গেছে, আর ঐ যে ঐ দেখ গাছের নিচে বসে একটা রিকশাওয়ালা যে প্রস্রাব করছে সেটা দেখছিস না?
- প্রস্রাবের থেকে প্লাস্টিক বেশি পরিবেশ দূষণ করে। আপনিও দরকার হলে ওখাবে গিয়ে প্রস্রাব করুন আমি কেন কেউ ই কিছু বলবে না। কিন্তু পলিথিন বা প্লাস্টিক যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকুন। এগুল অপচনশীল।
নীড়া মহিলাটির সাথে কথা কাটাকাটি করছে আমি দূর থেকে দেখছি৷ সাবিহা মোটেই এমন ছিল না৷ ও বরং ঝামেলা এড়িয়ে চলতে চেষ্টা করতো।
বিজয়ের হাসি হাসতে হাসতে নীড়া আমার কাছে এসে বলে, একদম ঠিক শিক্ষা দিয়েছি মহিলাটাকে। আর কোনদিন রাস্তায় প্লাটিক ফেলবে না।
- আমি কিন্তু ইচ্ছা করেই রাস্তার উপরে প্লাস্টিকের বোতল ফেলি।
নীড়া চোখ বড় বড় করে তাকালো।
বললো কেন?
- আমাদের ফেলা প্লাস্টিকের বোতল কুড়িয়ে তা বিক্রি করে অনেকের সংসার চলে যায়৷টোকাই নামক এক মানুষের দল আছে আমাদের শহরে ওদের কাছে এগুলো খুব প্রয়োজনীয় ।
- ডাস্টবিনে ফেললে তো সেখান থেকেই নিতে পারে।
- মানুষ যখন পুকুরে মাছকে খাবার দেয়, তখন কি সব খাবার একসাথে এক জায়গায় দেয় নাকি ছড়িয়ে ছিটিয়ে দেয়?
- ছড়িয়ে ছিটিয়ে।
কিছুক্ষন চুপ থেকে নীড়া বললো ওহ বুঝেছি।
মনটা হঠাৎ উদাস হয়ে গেল। নীড়ার সাথে ঘুরছি ঠিক ই কিন্তু আমার মনে পড়ছে সাবিহার কথা। ওর সাথে কাটানো মুহুর্তগুলো আমার জীবনের সবথেকে দামি অনুভূতি গুলোর ধারক।
তবে সাবিহার মত নীড়া সবসময় গম্ভীর থাকেনা। খুব অল্পতেই হাসে ও৷বেশি হাসা মানুষগুলোর সাথে চলতে ভাল লাগে। চলার পথে গাছ থেকে টুপ করে একটা পাতা ছিড়ে হাতে দিয়ে যদি বলা হয়,
"পৃথিবীর কোন এক প্রেমিক তার ছাগলিকে প্রেমিকাকে ভালোবেসে একটা পাতা উপহার দিল"
এটুকুতেই ওরা বেশ খুশি হয়।
তবে নীড়ার আনন্দটা ঠিক কি নিয়ে সেটা বুঝতে আমার কষ্ট হচ্ছে।
আমার বাহুর ভেতরে হাত ঢুকিয়ে বেশ কিছুক্ষন পার্কে হাঁটাহাঁটি করলো নীড়া।
নীড়াকে জিজ্ঞেস করলাম, আমার স্ত্রী সন্তান আছে, তুমি জানো।
তবুও আমার সাথে মিশছো কেন?
নীড়া সোজাসাপটা উত্তর দেয়,
আমার মনে হয় তুমি আমার জন্য পারফেক্ট মাষ্টার হতে পারবে।
যখন অফিসের বাকি কলিগদের তোমার ভরাট কন্ঠে ধমক দিতে, আমি তোমার এগ্রেসিভ এটিটিউড এর উপর ক্রাশ খেতাম। আমার তো ইচ্ছে করতো তোমার কাছে সারাদিন বকা শুনি, বকা তো ভালো। মার খেতে ইচ্ছে করত।
- মার খেতে ভাল লাগে এটা আমি এই প্রথম শুনলাম।
উঁহু, শুধু মার না। আমি ভালোবাসা ও ব্যাথা একসাথে উপভোগ করতে পছন্দ করি।
- কিভাবে সেটা উপভোগ করে?
পেইন উইথ প্লেজার, ক্লাবে গেলে বুঝবে। এখন ওসব বাদ দাও। আমি কিছুক্ষন তোমাকে আমার মন থেকে অনুভব করার চেষ্টা করি।
আমি হ্যাঁ না এমন কিছু একটা বলতে গিয়েও বলতে পারলাম না।
বেশ ঘুরাঘুরি করলাম। বাদাম চানাচুর চা আইসক্রিম সহ অনেক স্ট্রিটফুড খেলাম আমরা। একটা বিষয় খেয়াল করলাম নীড়ার সাথে ঘুরতে বের হয়ে আমার বয়স কমে গেছে।
আমি তুলনা দেয়ার চেষ্টা করলাম দুজনের ভেতরে।
সাবিহার সাথে ঘুরতে বের হলে অনেক গম্ভীর হয়ে থাকতে হয় একটা দায়িত্ববোধ থাকে নিজের ভেতরে। ওকে গাইড করতে হয়। ওর কথা শুনতে হয়।
কিন্তু নীড়ার সাথে ঘুরতে বের হয়ে মনে হচ্ছে ছোটবেলার দুই বন্ধু মিলে ঘুরতে বের হয়েছি। প্রথমদিকে একটু গম্ভীর থাকার চেষ্টা করেও লাভ হলোনা।
কিছুক্ষন পর ই নীড়ার সাথে আমিও সেট হয়ে গেলাম। এদিক সেদিক তিড়িং বিড়িং করে লাফাচ্ছি, স্ট্রিট ফুড খাচ্ছি, মাঝে মাঝে একজন আরেকজন কে ধাওয়া দিচ্ছি কে কাকে ধরতে পারে দৌড়ে তা পরখ করে দেখছি, জীবনের এ অংশের আনন্দটা আমার কাছে এতদিন চাপা পরে ছিল। নীড়ার সঙ্গ পেয়ে যেন সব আবার প্রাণ ফিরে পেয়েছে।
বেশ ভালো একটা বিকেল সন্ধ্যা কাটালাম আমরা।
এরপর নীড়া আমাকে নিয়ে গেল একটা শপিং মলে।
সেখানে গিয়ে ইয়োলো শো রুম থেকে আমার জন্য বেশ দামি গেঞ্জি, প্যান্ট এবং বেল্ট কিনে দিল। বললো ট্রায়াল রুম থেমে চেঞ্জ করে আসতে। আমি নীড়ার কথা মত চেঞ্জ করে আসলাম। নীড়া আয়নার সামনে এসে আমার গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে বললো দেখো আমাদের কত সুন্দর দেখাচ্ছে,
নীড়ার জামাকাপড় এর চয়েস ভাল মানতে হবে আমাকে আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল ব্লাক কালার টি-শার্ট স্ক্রাচ করা স্কাই ব্লু জিন্স এবং স্নাকারসে।
নিজের মনের অজান্তে নীড়ার কোমড়ে হাত দিয়ে ওকে আমার দিকে টেনে নিয়ে বললাম,
তোমাকে আমার পাশে সুন্দর দেখায়।।
নীড়ার আনন্দ মাখা মুখটা আগের থেকে আরো বেশি প্রফুল্ল হয়ে উঠলো।
শপিং শেষে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। নীড়ার বিশাল আয়োজন। ক্যান্ডেল লাইট ডিনার।
খাবারদাবার অর্ডার করে আমরা বসে আছি, নীড়া হঠাৎ আমার হাত চেপে ধরে বললো, এখন থেকে তোমাকে আমি মাষ্টার ডাকবো।
- ডেকে কি হবে?
- তুমি সত্যি ই আমার মাষ্টার হয়ে যাবে। আমি হবো তোমার স্লেভ।
তুমি যা চাও আমার সাথে করতে পারবে।
কি উত্তর দিব ভাবছিলাম।
এমন সময়ে খাবার চলে আসে। অকোয়ার্ড একটা সিচুয়েশন থেকে মুক্তি পাই আমি।
খাবার শেষ করতে করতে রাত ৯ টা বেজে যায়।
ফোন কখন যেন সুইচড অফ হয়ে রয়েছে খেয়াল করিনি। নীড়ার থেকে একটু দূরে গিয়ে ফোন অন করি।
অন করার কয়েক সেকেন্ডের ভেতরেই কল আসে সাবিহার। ফোন পিক করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাই সাবিহার। জিজ্ঞেস করে কোথায় আছি।
আমার উত্তর দিতে ইচ্ছে করছিল,
" তুমি কখন কোথায় ছিলে আমি কি জিজ্ঞেস করেছি?"
কিন্তু নিজেকে সামলে নিয়ে বললাম কাজে আছি৷ রাতে হয়ত ফেরা হবে না৷
বাবু কি করছে জানতে চাইলাম। জানালো ও ঘুমিয়ে পড়েছে৷ আমি ঠিক আছে বলে ফোন রেখে দেই।
অন্য কোন সময় হলে ও খেয়েছে কিনা জিজ্ঞেস করতাম। কিন্তু সাবিহা খাক কিংবা না খাক তাতে আমার আর কিছু যায় আসেনা।
.
.
.
৯ঃ৪৫ পর্যন্ত নীড়ার বাসার নিচে দাঁড়িয়েছিলাম। ও নিজের বাসায় ঢুকে চেঞ্জ করে এসেছে।
ড্রেস চেঞ্জ করে আসার পরে ওকে আমি একদম ই চিনতে পারলাম না৷
একটা পিংক কালার গেঞ্জির একপাশ থেকে অনেকটা নামানো৷ কাঁধের উপর থেকে ভেতরে পরিহিত ছোট ড্রেসের ফিতা দেখা যাচ্ছে। সাথে ব্লাক জিন্স এবং ব্লাক হাই হিল।গলায় ব্লাক চোখার,চোখে কালো কাজল। চাহনীতে এক সমুদ্র তৃষ্ণা
ওকে এমন রূপে আমি আগে কখনো দেখিনি৷
এসে বললো, মাষ্টার, কখনো মুভি দেখেছেন হলে?
- হ্যাঁ
- আজ আমরা বন্ডেজ ক্লাবে মুভি দেখবো৷ তবে এটা শুধুমাত্র এডাল্ট দের জন্য।
এখানে কোন ডিজিটাক স্ক্রিনের পর্দা থাকেনা৷ সরাসরি লাইভ দেখা হয়।
- আমাকে এখানে নিয়ে যাওয়ার কারণ?
- শেখানো, হাউ টু বি এ পারফেক্ট মাষ্টার।
কথা বলতে বলতে স্কুটি চলে আসে একটা নামকরা শপিং মল এর সামনে৷
নীড়াকে ফলো করে লিফট বেয়ে একদম রুফ টপে চলে যাই। সেখানে নানারকমের সী ফুড ফাস্ট ফুড ও চায়নিজ খাবারের দোকান।
এগুলোর ভেতরে মোটামুটি মানের একটা কোর্টে ঢুকে যায় নীড়া। ঢুকে একদম সরাসরি কিচেনে চলে যায়৷ পেছন পেছন যাই আমিও৷ কিচেনের একদম শেষ প্রান্তে তাকালেই কিছু পাটের চট ঝুলতে দেখা যায়। জায়গাটা বেশ অন্ধকারাচ্ছন্ন। নীড়া এগিয়ে গিয়ে এক হাত দিয়ে চট সরায়। উন্মুক্ত হয় একটি গোপন লিফট।লিফটের ভেতর থেকে কেউ একজন বাইরে অবস্থান করা আমাদের ছোট একটা ছিদ্র দিয়ে দেখে নিল। একটু পর খুলে গেল দরজা। নীড়ার এখানে যাতায়াত আছে বোঝাই যায়৷
লিফট কতক্ষন ধরে নিচে নামে অনুমানের বাইরে। তবে একটা পর্যায়ে লিফটের চলন বন্ধ হয়৷ লিফট থেকে বাইরে বের হতেই কানে আসে ধুম ধারাক্কা নাচ গানের শব্দ।পুরো কামরা লাল নীল আলো আর ধোঁয়ায় পরিপূর্ণ।
আমাদের মত এখানে অনেকেই জোড়ায় জোড়ায় আছে। অনেকে সিংগেল। মদ খেয়ে মাতলামো করছে। কিছু কিছু মেয়েরা ট্রে তে মদের গ্লাস নিয়ে বিক্রির জন্য সবার মাঝে হাঁটাহাঁটি করছে। তাদের বুকে কোন কাপড় নেই৷ একদম উদোম। নিচে হালকা কোন রকমের একটা কাপড় পেঁচিয়ে পড়া। মাতাল অবস্থায় অনেকেই ওদের গায়ে হাত বুলাচ্ছে। কিন্তু এতে মেয়েগুলোর কোন ভ্রুক্ষেপ ই নেই৷ তারা ব্যস্ত তাদের হাতের দামি ড্রিংকস গুল টাকাওয়ালা লোকদের খাইয়ে পকেট থেকে বেশি বেশি টাকা খসিয়ে নিতে।
নীড়া দুই গ্লাস ড্রিংক্স নেয়৷
আমার দিকে এগিয়ে দিলে আমি খেতে অসম্মতি জানাই৷ বলি আমি অভ্যস্ত নই৷ কিন্তু নীড়া বলে এরপর যা দেখতে যাচ্ছি তা তোমার স্বাভাবিক মাথা নিতে পারবেনা৷
তাই একটু ড্রিংস করে নেয়াটা জরুরি । ও আরো জানায় আর এটায় তেমন নেশা হবেনা৷ কিন্তু শরীরে উত্তেজনা বাড়বে৷
আমি নাক সিটকে কয়েক চুমুকে খেয়ে নিলাম।
নীড়া এবার আমাকে নিয়ে এগিয়ে গেল সামনে। কয়েকটা দরজা পার হয়ে একটা রুমের সামনে নিয়ে আসে আমাকে। গেটে হাত পা বাঁধা একটা অর্ধ উলঙ্গ মেয়ে বসে আছে এমন একটা পোস্টার লাগানো। নীড়া দরজা ঠেলে ভিতরে ঢুকে। ভিতরে ঢোকার পর পর ই বুকের ভিতর ধুক করে উঠে আমার৷
সিলিং থেকে নেমে এসেছে একটা লম্বা তার। সে তারের মাথায় ঝুলন্ত অবস্থায় থাকা ১০০ ওয়াটের একটা লাল লাইট
পুরো রুমকে আলোকিত করে রাখার দায়িত্ব নিয়েছে। লাইটের নিচেই রাখা একটা চেয়ার। চেয়ারের চারপাশে থাকা আরো কিছু মোটা মোটা শিকল ও বিভিন্ন যন্ত্রপাতি দেখে মনে হচ্ছিল এটা একটা টর্চার সেল।
নীড়া হুট করে বাইরে গিয়ে আবার কয়েক সেকেন্ডের ভেতরেই চলে আসে। ওর হাতে দুটো সাদা রঙ এর টিকেট। আমরা রুমের অন্য কোনায় গিয়ে বসি৷ সেখানে ঐ ঝুলে থাকা লাল লাইটের বাতি পৌঁছায় না। আমরা সব ক্লিয়ার দেখতে পেলেও যারা লাইটের আলোর নিচে থাকবে তারা আমাদের দেখতে পারবেনা৷
আমাদের মত আরো বেশ কয়েক দম্পতি বসা আছে অন্ধকারের ভেতরে। তারাও আমাদের মত কিছু একটা দেখতে এসেছে।দম্পতি কেন বললাম। জুটি বলা ভাল, হয়ত আমাদের ই মত তারাও।আমার কাছে অবশ্য সার্কাসে বসে পশু পাখির নানা ধরণের পারফরম্যান্স দেখার মত ফিল হচ্ছিল।
কিছুক্ষন পরে শুরু হয় আসল ঘটনা।
প্রথমেই এক হাতে একটা চেইন ও অন্য হাতে মিডিয়াম সাইজ একটা লাঠি নিয়ে মঞ্চে প্রবেশ করে এক মাঝবয়েসী ছেলে।চেইনের অপর প্রান্তে বাঁধা আছে একজন মেয়ে৷ যে কুকুরের মত চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে হেঁটে ভেতরে আসে। নীড়া আমার কানের কাছে মুখ নিয়ে বলে ভালো ভাবে দেখে শিখে নাও৷ কিভাবে ডমিনেন্স করতে হয়। নীড়া প্রায় আমার কোলে উঠে বসেছে। তার চোখ তখন মঞ্চের দিকে ।
মাঝবয়েসী ছেলেটা মেয়েটাকে লাঠি দিয়ে ইশারা করতেই মেয়েটা চেয়ারে উঠে বসলো৷ ছেলেটা মেয়েটাকে কি কি যেন বলছে, শোনা যাচ্ছে না। হুট করে মেয়েটার গালে সজোরে একটা চড় বসালো।এক চুলের মুঠি ধরে পেছন দিকে টান দিয়ে অন্য হাতের বেশ কয়েকটা আংগুল মেয়েটার মুখের ভেতরে ঢুকিয়ে ভেতর বাহির করতে শুরু করলো৷ এত জোরে চুল টানছিল যে মনে হচ্ছিল মেয়েটার মাথার চুল সব উঠে যাবে। মেয়েটাকে দেখে তবুও মনে হচ্ছেনা যে সে খুব বেশি ব্যাথা পাচ্ছে বরং তার চোখে খেলা করছে ছেলেটার প্রতি ভক্তি শ্রদ্ধা আর আনুগত্য।
ছেলেটা কিছুক্ষন পরে মেয়েটার মুখ থেকে হাত বের করে আনে৷ নিজের প্যান্টের চেইন খুলে ফেলে একটানে৷ এরপর আরো একটা ঘৃণ্যতম দৃশ্য হজম করতে হয় আমার। ছেলেটা তার নিজের পুরু_ষাঙ্গ বের করে মেয়েটার মুখের ভেতরে প্রবেশ করায়৷ এর মাঝে বেশ কয়েকবার চড় দিতে দেখা যায় ছেলেটিকে।চড়ের শব্দগুলো আমাদের কানে এসে লাগছে৷ আমি ওদের থেকে চোখ সরিয়ে নীড়ার দিকে তাকাই। নীড়া বেশ উপভোগ করছে৷
একটু পর চেয়ার সরিয়ে ফেলা হয়। মেয়েটার হাত পেছন দিকে নিয়ে পড়ানো হয় হ্যান্ডকাফ।
লোহার ভাড়ি শেকল গুল নামিয়ে আনা হয় আরো নিচে। সেগুলোর সাথে মেয়েটিকে বেঁধে শূন্যে তুলে দেয়া হয় কিছুটা।
মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে এভাবে শিকলে বদ্ধ হয়ে শূন্যে ভাসতে ওর অনেক কষ্ট হচ্ছে। লোহার শেকল হাত পায়ের মাংসের ভেতরে কেটে পড়েছে।
এভাবে ঝুলন্ত অবস্থাতেই ছেলেটা মেয়েটির পরিহিত সব বস্ত্র টেনে ছিড়ে ফেলে।
উন্মুক্ত হয়ে যায় মেয়েটির ফর্সা দেহ। ছেলেটা শেকলের বাঁধা মেয়েটির চারদিকে ঘুরে ঘুরে কিছুক্ষন দেখে। যেন একটা বাঘ তার খাবার কে দেখছে।
একটু পর পাশের টেবিলে থাকা একটা স্কেল নিয়ে মেয়েটির রানে -বুকে প্রচন্ড জোরে আঘাত করে। ফর্সা দেহটি স্কেলের আঘাতে লাল হয়ে উঠে মুহুর্তেই। আঘাতের পর আঘাত দিয়ে
পশুর মত নির্মম ভাবে হামলে পরে মেয়েটির উপর। স্বাভাবিক যৌ_ন মিলনের থেকে বেশ হিংস্র ভাবে মিলন প্রক্রিয়া চালাতে থাকে ছেলেটি। এবার সাথে যোগ করে নেয় চামড়ার একটি বেল্ট। যৌ_ন মিলনের মাঝে মাঝেই চামড়ার বেল্ট দিয়ে আঘাত করে মসৃণ একটা শরীর রক্তবর্ণ করে দেয়।নীড়া ইতিমধ্যে অনেক উত্তেজিত হয়ে পড়েছে। ও আমার দিকে তাকিয়ে বললো জানতে চেয়েছিলে না বন্ডেজ কি যেটা দেখলে এটাই হলো বন্ডেজ। কিছু মেয়েরা এরকম পেইন উইথ প্লে_জার পছন্দ করে, আমিও চাই তুমি আমাকে এভাবে অনেক আঘাত কর ও শারিরীক শান্তি দাও।
আমার হাত ধরে টান দিয়ে উঠিয়ে ফেলে নীড়া। বলে, চলো।
আমি জিজ্ঞেস করি কোথায়?
ও জানায় - ওর বাসায়।
ওর বাসায় এর থেকেও অনেক বেশি ইন্সটুমেন্ট রয়েছে। আজ আমাকে নীড়ার মাস্টার হতে হবে।
.
.
.
নীড়ার স্কুটি চেপে ওর বাসার নিচে আসার আগেই সাবিহার ফোন আসে।
রিসিভ করার পর ওপাশ থেকে কান্না জড়িত কন্ঠ শুনতে পাই।
- সাফা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে তুমি একটু তাড়াতাড়ি বাসায় আস।
সাফার কথা শুনেই আমি নীড়াকে স্কুটি থামাতে বলি। রাত তখন দেড়টা।
নীড়া সাফার অসুস্থতার কথা জানালে ও আমাকে আটকায় না। তবে ওর চোখে আমি এক রাজ্যের হতাশা খুঁজে পাই।
.
.
.
রিকশা নিয়ে বাসার দিকে যাচ্ছি। একটু আগে কি দেখেছি তা আমার মাথাতে নেই। মাথায় সাফার চিন্তা ঘুরপাক খাচ্ছে।
হঠাৎ আমার রিকশার সামনে এসে দাঁড়ায় কালো রং এর একটি প্রাইভেট কার।
সেখান থেকে নেমে আসে চারপাঁচ জন মানুষ। সবার হাতে দেড় ফুট সাইজের লোহার রড।
রিকশাওয়ালা রিকশা থামিয়ে পাশে দাঁড়ায়। লোকগুলোর ভেতর হাতা কাটা ড্যানিমের শার্ট পড়া ধূসর চোখের এক ছেলে এসেই আমার মাথায় সজোরে আঘাত করে।
ফিনকি দিয়ে রক্ত ছিটে পরে রিকশাওয়ালা চাচার নাকমুখে। তিনি চিৎাকার করতে করতে দৌড়ে কোথায় যেন চলে যান।
এরপরে আরো কয়েকটি এলোপাতাড়ি আঘাত এসে আমার শরীর ক্ষতবিক্ষত করে দেয়। চোখ বন্ধ হয়ে আসে আমার। স্পষ্ট টের পাই আমাকে টেনে গাড়িতে তোলা হচ্ছে।
নড়ার মত শক্তি নেই। তবে জ্ঞান হারাইনি।
চোখ বন্ধ করে অস্ফুট স্বরে উচ্চারণ করলাম " সাবিহা!"
শেষপর্যন্ত সাবিহা আমাকে ট্রাপে ফেলল!
যে ছেলেটা আমাকে প্রথম আঘাত করেছিলো ওর গলায় চেইনের সাথে F বর্ণের একটা লকেট ঝুলানো।
ফারহান এরকম লকেট পড়ত। সাবিহার কাছ থেকেই জেনেছি। কিছুক্ষন বাদে গাড়ি থামে। আমি সব টের পাচ্ছি কিন্তু কিছু অনুভব করা বা নড়ার শক্তি হারিয়ে ফেলেছি। কোন একটা উঁচু ব্রিজের ওপর থেকে আমাকে ছুড়ে ফেলা হয়েছে নিচে। ঝুপ করে পানিতে পরার পরে ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছি নদীর গভীর পানির তলদেশে।
.
.
.
___________________________
বেশ অনেক দিন পরে টিভিতে আমার কন্যা সাফার মুখ দেখলাম। প্রায় তিন মাস অতিবাহিত হওয়ার পরে নিজ কন্যার ফুটফুটে মুখটা দেখতে পেলাম।
মনটা আনন্দে ভরে উঠলো। তবে
সাফা এখন পিতৃহারা, আর আমার স্ত্রী সাবিহাকে এখন সবাই বিধবা হিসেবে চেনে। টিভিতে সাবিহা এবিং সাফার ইন্টারভিউ নিচ্ছে। সাবিহা অঝোরে চোখের পানি ফেলে মিডিয়ার সামনে আমার কিছু ভালো দিক তুলে ধরলো।
আমার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইলো সরকারের কাছে। ইন্টারভিউ চলাকালীন সময়ে সাবিহা যখন কান্না করছে টেলিভিশন পর্দার ওপারে।ঠিক তখন আমি সাবিহার কথাগুল শুনে মনে মনে হাসছিলাম।
এর ভেতরে দরজা ঠেলে রুমে প্রবেশ করে হাসু।
হাসুর ভালো নাম হাসান।গায়ের রঙ টা অদ্ভুত রকম কালো। তবে স্বভাবে হাসু বেশ চঞ্চল, কথা বলার সময়ে ঘাড় কাত করে কথা বলাটা ওর মূদ্রা*দোষ।
গ্রামের সবাই ওকে হাসু ডাকে।এখানের লোকরা সহজ সরল। এতটাই সহজ সরল যে, মানুষের নামটাকেও তারা সহজ করে ডাকার চেষ্টা করে। এভাবেই অনেকের সহজ পরিচয় হাসান থেকে হাসু, মিজান থেকে মিজু, শফিক থেকে শইফ্যা হয়ে ওঠে।
তাড়াতাড়ি রিমোট চাপ দিয়ে চ্যানেল ঘুরিয়ে দিলাম।
সাবিহার ইন্টারভিউ দেখাচ্ছিল যেখানে সেখানের টিভি পর্দার ডান পাশে আমার একটা ছবি ভাসছিলো।
যদিও এ ছবি দেখে আমাকে খুঁজে বের করার উপায় নেই কারো। কারণ আগে ক্লিন শেভ করা আমার মুখে এখন ঘণ, খোঁচা দাড়ি।
নিজের নামটাও বদলে দিয়েছি। শহর আহমেদ থেকে ফাহাদ খান।
চুলগুলো বেশ বড় হয়েছে। কিছুদিন পর ছোট খাট একটা ঝুটি বেঁধে ফেলা যাবে।
আমার মাঝে পুরোনো শহরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত পরিচিত মানুষ ছাড়া অন্য কারো একেবারেই নেই।
যাই হোক,
হাসু রুমে ঢুকেই মুখ কালো করে জিজ্ঞেস করলো,
'' ও ছার, ছার আমনে চা খাইবেন? আফায় আমনেরে চা বানাইয়া দিতে কইছে।''
বুঝলাম হাসুর এখন চা বানাতে ইচ্ছে করছে না।
তাই ওকে একজন চা বানাতে আদেশ করা সত্ত্বেও ও আমার কাছে বানাবে কিনা, এবং আমি খাবো কিনা তা জিজ্ঞেস করছে, সম্ভাবনা কম হলেও "খাবনা" কথাটি শোনার আশায়।
হাসুকে নিরাশ করলাম না। বললাম চা খেতে ইচ্ছে করছেনা। সাথে সাথে হাসু লাফাতে লাফাতে নাচতে নাচতে চলে গেল।
আগে চা বানানোর ক্ষেত্রে হাসুর এমন অনীহা দেখা যায়নি। বুঝলাম
বাসায় হয়ত দুধ কিংবা চিনি ফুরিয়ে গেছে, যেটা আনতে যেতে হবে আরো ১০/১৫ কি. মি দূরের এক বাজারে।বাসার দৈনন্দিন জিনিসপত্র শেষ হয়ে গেলে তা বাজার থেকে কিনে আনার জন্য হাসুর কোন বিকল্প নেই৷ এজন্যই ও মহা খুশি। আপাতত বাজারে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলেছে হাসুর। ওর খুশি হওয়ার কারণ এটাই।
.
আমি যে গ্রামটিতে আছি এ গ্রামের নাম মহেশপুর। ঢাকা থেকে অনেক দূরে। তবুও ঢাকায় যে আমার মৃত্যুখবর চারদিকে ছড়িয়ে পড়েছিল, সেটা আমি মহেশপুর বসেই জেনে ফেলেছি।
কে বা কারা যেন একটা বিকৃত চেহারার লাশকে আমি বলে চালিয়ে দিয়েছে। টাকা খরচ করে পোস্ট মর্টেম রিপোর্ট বদলে অন্যের লাশকে আমার লাশ বানিয়ে দেয়ায় আমি এখন অফিসিয়ালি ডেড।
মহেশপুর গ্রামের চেয়ারম্যান ইদ্রীস আলীর বাসায় আমার থাকার ব্যবস্থা হয়েছে।
অবশ্য এখানে থাকার পেছনে যার অবদান সবথেকে বেশি তার নাম হলো "ইলি"।
ভালো নাম ইলিয়ানা।
নদীর পানিতে ভাসতে ভাসতে এ গ্রামে এসে পৌঁছেছি ব্যপারটা এমন নয়৷
যতদূর মনে আছে আমি নদীর গভীরে ক্রমশ তলিয়ে যাচ্ছিলাম।
এরপর যখন জ্ঞান ফেরে নিজেকে আবিষ্কার করি একটা টিনের চালা দেয়া ঘরের বদ্ধ রুমে।
হাত পা নাড়ানোর মত শক্তি ছিলনা৷ শুধু বুঝতে পারছিলাম কেউ বা কারা আমাকে উদ্ধার করে সেবা শুশ্রূষা চালাচ্ছে। যখন সবকিছু পরিষ্কার ভাবে বুঝতে পারলাম,
তখন বুঝলাম আমি মাদক চোরাচালানকারী একদল লোকের হাতে পরেছি৷
পুরোপুরিভাবে সুস্থ হতে আমার প্রায় একমাস লেগে যায়৷ এই একমাস তারা আমার আদর যত্নের কোন কমতি রাখেনি।
কিন্তু যখন একটু সুস্থ হয়ে উঠলাম, আমার কাছে প্রস্তাব আসলো, আমাকে তাদের সাথে মাদক সরবরাহের কাজে নিয়োজিত প্রাণ হতে হবে। অন্যথায় আমার পরিণতি - মৃত্যু।
মাদক ব্যবসায়ীদের বাহ্যিক পরিচয় ছিলো ওরা জেলে।
সারারাত নদীতে মাছ ধরে, সেই মাছ বিক্রি করে সংসার চালায় ।
কিন্তু রাতের আঁধারের চাদরে তাদের মুখোশটা ছিল ভিন্ন।
কোটি কোটি টাকার মাদক মাছের শরীরে ঢুকিয়ে বা অন্য কোন ভাবে নির্বিঘ্নে পরিবহণ করে৷
এই মাদক ঢাকা শহরে ঢুকিয়ে দেয়ার পর কিছু খুচরো ব্যবসায়ী তা সংগ্রহ করে এবং ঢাকার বিভিন্ন আনাচে কানাচে নিজের দক্ষতায় গোপনীয়তা সহকারে কাষ্টমারদের হাতে পৌঁছে দেয়।
.
.
.
ইলিয়ানা রহমান,
বয়স ২৩
বর্তমানে জার্নালিজম নিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি জব করত একটা বেসরকারি টিভি চ্যানেলের জুনিয়র রিপোর্টার হিসেবে। আমাদের মাদক সরবরাহের ব্যপারে গুপ্তচর লাগিয়ে অনেক তথ্য জোগাড় করে ফেলে সে। কিন্তু যারা মাদক চোরাচালানকারী হিসেবে বছরের পর বছর কাজ করে যাচ্ছে, তারা অতিশয় ধূর্ত এবং খুব অল্প সময়ের ভেতরেই ইলিয়ানার গোপন অভিযান সম্পর্কে ধারণা পেয়ে যায়।
আমি নিজ থেকে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি৷ কারণ, আমি যার জন্য পৃথিবীতে বেঁচে থাকবো, সে-ই চেয়েছিলো আমার মৃত্যু। বরং এ মাদকব্যবসায়ী লোকগুলো আমাকে হীন একটা কাজ করতে আমার উপর জোড় খাটালেও আমি বেঁচেই আছি তাদের জন্য।
প্রকাশ্যে কোন কাজে কেউ বাধ্য করলে যতটুকু মেনে নেয়া যায়, পেছনে বসে ষড়যন্ত্র করে কাছের মানুষরা ক্ষতি করার চেষ্টা করলে এবং সেটা জানতে পারলে নিজেকে কিছুতেই বুঝ দেয়া যায়না।পুরো পৃথিবীটা তখন বিষাদময় মনে হয়।
আমার কাছেও পৃথিবী বিষাদময় এখন।
মনে একটু প্রফুল্লতা আনতে সন্ধ্যায় ওদের ডেরার সামনে আয়োজন করা খালি গানের গলার আসরে যোগ দেই। সবার ভেতরে আসলাম ভাইয়ের গলা অনেক ভালো। আসলাম ভাইকে আমার ব্যক্তিগত দিক থেকেও ভাল লাগে।
সে নিজে সময় নিয়ে আমাকে অন্যভাবে মাদকের বিষয়টা বুঝিয়ে দিয়েছে।
" দেখো ভাই, আমি কিন্তু কোন প্রকার নেশা করিনা।
আমার ছোট পোলা মাইয়া আছে, বউ আছে। টানাটানির সংসার। আমিও চাইনা আমার মাইয়াপোলাগুলা মাদক সেবী হউক। কিন্তু তাও আমি মাদক চালান দেই বাজারে।
কেন জানো? যত বড় বড় রাজনীতিবিদ, বড়লোকরা আছে, এরা এবং এদের ছেলেরাই বেশিরভাগ মাদক সেবন করে।
আমি চাই আস্তে আস্তে এসব অসৎ লোকরা সবাই ধ্বংস হয়ে যাক। ওদের পকেটের কিছু অবৈধ টাকা আমাদের হাতে আসুক। "
আসলাম ভাইয়ের কথা ফেলার মত না। যাক তাও মনকে একটু শান্তি দেই আমি।
যখন প্রফুল্ল চিত্তে গানের আসরে বসে আসলাম ভাইয়ের " আমার ভাংগা তরী ছেড়া পাল" গানটা শুনছিলাম, তখন কানে ভেসে আসে একটা মেয়ে কন্ঠের আর্তচিৎকার।
গান শোনা ছেড়ে আমি উঠে যাই৷
শব্দ অনুসরণ করে করে আবিষ্কার করে ফেলি,
জুনিয়র রিপোর্টার ইলিয়ানা রহমান কে কিডন্যাপ করে উঠিয়ে আনা হয়েছে।
ওকে একটা রুমে আটকে রাখা হয়েছে এবং ধর্ষণ করার বন্দোবস্ত চলছে।
কোন একটা কারণে ওরা সেদিন ইলিয়ানাকে ধর্ষণ না করে শুধুমাত্র ওদের গোপনীয় কামরায় আটকে রেখে চলে যায়।
ওদের সাথে ঠিক ঠাক ভাবে কাজ করার সুবাদে আমি ওদের খুব বিশ্বস্ত একজন হয়ে উঠেছিলাম।
তাও একটু লুকিয়ে লুকিয়ে আমি প্রবেশ করি ইলিয়ানাকে যে কামরায় আটকে রাখা হয়েছে সেখানে।
প্রথমে ঢুকেই চোখ বন্ধ করে ফেলতে হয় আমার।
এমন একটা ধাক্কা খাব ভাবিনি।
দু হাত দুদিকে খুটির সাথে বেঁধে রাখা হয়েছে ওর।
মাথাটা নুইয়ে পড়ছে।
পরনে শুধুমাত্র আন্ডারওয়্যার ছাড়া আর কিছুই নেই। গায়ের সব জামাকাপড় ছিড়ে ফেলা হয়েছে। হাত ও বুকের কিছু কিছু জায়গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে।
বুঝলাম কেন রেপ না করেই আটকে রাখা হয়েছে ওকে।
মেয়েটার পিরিয়ড শেষমেশ ওর রক্ষা কবচ হয়ে দাঁড়ালো।
সিদ্ধান্ত নিলাম,
আমার যা হয় হোক,
মেয়েটাকে আমি এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করব।
.
.
অনেক কষ্টে সবার চোখ ফাঁকি দিয়ে যখন আমি একটা ডিংগি নৌকায় ইলিয়ানাকে উঠিয়ে দেই, ও আমার হাত চেপে ধরে।
বলে আমি একা পারব না।
আপনি আমার সাথে চলুন। নইলে আমার করুণ পরিণতি হবে মৃত্যু।
আমি কি যেন একটু ভেবে নৌকার মাঝিকে ঘাটে রেখে ইলিয়ানাকে নিয়ে নৌকা করে রওনা দেই অজানা গন্তব্যে।
নৌকায় বসেই জেনে নেই ও বাড়ি থেকে অনেক আগেই বের হয়ে এসেছে। ইন্টার পাশ করেছে ঢাকাতে ফুপুর বাসায় থেকে। ওর গ্রামের বাড়ি মহেশপুর। সেখানে যেতে পারলে আর কোন বিপদ নেই।
বেশ কিছুক্ষন পার হয়ে যাওয়ার পর ডিংগি নৌকা নিয়ে ফেরত আসছিনা দেখে মাঝি গিয়ে আমাদের কথা বলে দেয় মাদক চোরাচালানকারী দলের সদস্যদের কাঁছে।
মুহূর্তেই আমাদের খোজার জন্য স্পিডবোড ও দ্রুতগামী ট্রলার নিয়ে বের হয়ে পড়ে ওরা।
সাপের লেজে পা দিয়ে সাপকে জীবিত রাখাটা যেমন বিপদ, একজন সাংবাদিক কে অপহরণ করে তাকে জীবিত ছেড়ে দেয়াটা তার থেকেও বেশি বিপদের।
রাতের বেলা খুব দূর থেকেও স্পিড বোডের শব্দ ভেসে আসে। বুঝতে পারি আমাদের পেছনে লোক লেগেছে।
নৌকা কিনারায় ভিড়িয়ে লাফ দিয়ে নেমে যাই।
পরবর্তীতে ছুটে নদীর পাশের একটা মফস্বলে গিয়ে ঢুকি।
মফস্বলের শেষ মাথায় একটা কাচা রাস্তা। এটা শহরের দিকে চলে গেছে। ঐ রাস্তা ধরে দৌড়াতে থাকি আমরা। পুরো সময়টা আমি ইলিয়ানার হাতের কবজি ধরে রেখেছিলাম শক্ত করে।
ও শুধু আমার লিড অনুসরণ করছিল।
কিছুদূর যাওয়ার পরে একটা ভ্যান পাই আমরা। ভ্যানে উঠে নিকটস্থ বাস স্টান্ডের উদ্দেশ্যে শুরু হয় আমাদের মাঝ রাতের ভ্যান যাত্রা।
ইলিয়ানা ভ্যানে বসার পরে ওর মাথাটা আমার কাধের উপর দিয়ে চোখ বুজে চুপ করে থাকে।
বুঝতে পারছিলাম না ঘুমিয়ে গেছিল কিনা।
তবে চাঁদের আলো এসে ওর চোখমুখে পড়ায় ঘুমন্ত ইলিয়ানাকে অসম্ভব সুন্দর লাগছিল।
ফর্সা মেয়েরা অসহায় হয়ে পড়লে আরো বেশি সৌন্দর্যে বৃদ্ধি পায়।
যাই হোক,প্রায় দু দিন ভেংগে ভেংগে জার্ণি করে, অনেক কষ্টের পরে আমরা মহেশপুর পৌঁছাই।
ওর বাবা নিজের মেয়েকে পেয়ে এত আনন্দ করলো, মনে হলো যেন কোন মৃত ব্যক্তি তার জীবন আরেকবারের জন্য ফিরে পেয়েছে।
ইলিয়ানা পুরো সত্য ঘটনাটাই ওর বাবার সামনে উপস্থাপন করে।
ওর বাবা সবকিছু শুনে বুঝতে পারেন ঢাকা কিংবা অন্য কোথাও আমার জন্য নিরাপদ নয়।
তিনি আমাকে তাদের সাথেই থেকে যেতে বলেন।
এরপর থেকে ঐ বাড়িতেই আমার থাকার ব্যবস্থা করা হয়।দুমাসে আস্তে আস্তে বাড়ির সবাই আমার খুব আপন হয়ে ওঠে,সবাই আমাকে অনেক ভালোবাসে।
হাসু, চেয়ারম্যান আংকেল, ইলিয়ানা থেকে শুরু করে এখানে কাজ করা প্রতিটা মানুষের কাছে আমার সম্মান অনেক অনেক বেশি।
তবে ইলিয়ানার ব্যপারটা ভিন্ন। ও আমাকে একটু অন্যভাবে ভালোবাসে। ও খুব কাঠখোট্টা একজন মেয়ে। রোমান্টিকতা জানেনা। ইনিয়ে বিনিয়ে কথা বলতে শিখেনি। রোবটের মত কিছু কাজ করে নিজের ভালোবাসার জানান দেয়।
আমি হাসি।
আর তো মাত্র কয়েকটা দিন। সবাইকে না বলে টুপ করে পালিয়ে যেতে হবে এখান থেকে।পালিয়ে যেতে হবে আমার নগরীতে।
এতদিন নিরব দর্শক হয়ে দেখেছি সব।
এবার ঢাকা ফেরার পালা।
আমার শহরে পা রাখবো খুব শীঘ্রই, তবে নম্র- ভদ্র,সবকিছু মেনে নেয়া শহর আহমেদ হিসেবে নয়।
ফাহাদ হিসেবে।
একজন শিকারী হিসেবে।
আমার শিকারের লিস্টটাও যে অনেক বড়।
ভাবতে ভাবতেই শরীরের রক্তগুলো শিরশির করে উত্তাল হয়ে ওঠে। হাত মুষ্ঠিবদ্ধ হয়ে যায়।
বিড়বিড় করে উচ্চারণ করি দুটো লাইন,
শেষ নাহি যে, শেষ কথা কে বলবে,
আঘাত হয়ে দেখা দিলো, আগুন হয়ে জ্বলবে।
______________________
পূর্ণ পূর্নিমার আকাশ।একটা প্লাস্টিকের চেয়ার হাতে নিয়ে ইলিয়ানাদের বাড়ির পেছনের বড় বাগানটায় হাঁটতে হাঁটতে চলে এসেছি।
এখানে আসার একটা কারণ আছে। বাগান ভর্তি সারি সারি আমগাছ।আম গাছের পাতা বেশি ঘন কিংবা বেশি পাতলা হয়না। পাতার ফাঁক দিয়ে চাঁদ দেখার দৃশ্য বড়ই মধুর লাগে। জোছনার আলোর ছিটেফোঁটা এসে গায়ে পড়ে। পাশেই একটা বড় ঝাকড়া গাছের পাতার ফাঁকে একঝাঁক জোনাকিপোকা জ্বলছে নিভছে। এ যেন প্রাকৃতিক মরিচ-বাতি। একটা সময় ছিল যখন তালগাছের পাতায় পাতায় ঝুলন্ত বাবুই পাখর বাসার দেখা মিলতো।
কিছু বাবুই পাখিরা অতিরিক্ত বুদ্ধিমান হয়।
কথিত আছে রাতের অন্ধকার দূর করতে দিনের বেলা জোনাকি পোকা ধরে নিয়ে নিজের বাসার দেয়ালে উলটো করে গেঁথে রাখে এই পাখিগুলো।সন্ধ্যে নামলেই তাদের বাসা নীলচে সবুজে আলোয় আলোকিত হয়ে উঠতো। আজকাল তো এরা বিলুপ্ত হয়ে গেছে শহরের আনাচে কানাচে কিছু বিষণ্ণ চড়ুইদের দেখা মিললেও প্রতিভাবান বাবুই পাখিরা অভিমান করে লুকিয়ে গেছে কোথাও।
মাথার পেছনে দু-হাত বেঁধে আকাশের দিকে তাকিয়ে চন্দ্রবিলাস করছিলাম। হঠাৎ একটা ঘ্রাণ এসে নাকে লাগলো।
খুব পরিচিত ঘ্রাণ।
বুঝলাম ইলিয়ানা এসেছে। ইলিয়ানা তার লম্বা চুলে বেলি ফুলের সেন্ট দেয়া একটা তেল ব্যবহার করে। তাই নিঃশ্বব্দে হেঁটে আসলেও ওর উপস্থিতি টের পাই।
আমি যে বুঝতে পেরেছি ইলিয়ানা আমার পেছনে দাঁড়ানো, সেটা আমি ওকে বুঝতে দেইনা।
বেশ কিছুক্ষন ও দাঁড়িয়ে থাকে, প্রায় ঘন্টাখানেক।
হুট করেই টুং টাং আওয়াজে না চাইতেও পেছনে ফিরে তাকাতে হয়। হাত থেকে চায়ের কাপ ফেলে দিয়েছে ইলি।
তার মানে আমার জন্য চা এনেছিল। "শালার মশা মারতে গিয়ে জন্য চা টা পরে গেলো"
ইলির বিরক্তিমাখা কন্ঠ...
ভাগ্য ভাল একঘন্টা আগে পরেনি। একদম গায়ের উপর যেভাবে পড়েছে গরম হলে তো পুরো গা ই ঝলসে যেত।
ইলিয়ানা এবার চুপ হয়ে যায়।
কি যেন একটু ভেবে বলে,
" জানেন? আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকলে অনেক নিরাপদ বোধ করি। মনে হয় আপনি আমার জন্য দুনিয়ার সবথেকে নিরাপদ জায়গা। আপনার পাশে থাকলে আমার মাথায় থেকে সব দুশ্চিন্তারা ভেগে চলে যায়। আমি ভালো থাকি। "
- বাহ। তোমার ভালো লাগা বা ভালো থাকার একটা কারণ আমি, এটা জেনে খুব ভালো লাগলো।
- আমি কি করব বলুন তো। আমার তো সারাক্ষন ই আপনার পাশে চুপ করে বসে থাকতে ইচ্ছে করে।
- আমার কাছে ঠিকানা রেখে, তুমি পাখি হয়ে উড়ে যাও।
আপনার কথা বুঝতে পারছিনা।
সময় হলে বুঝবে। রাত অনেক হয়েছে, বাসার দিকে চলো।
ইলিয়ানা বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। পেছনে পেছনে আমি ইলিয়ানাকে অনুসরণ করি। পাশের এক ঝোপ থেকে হাসু বের হয়ে হাসু আমার পেছনে হাটা শুরু করে।
হাসুকে ঝোপ থেকে বের হতে দেখে অবাক হই একটু।
ওর দিকে চোখ বড় করে তাকাতেই ও এক গাল হেসে বলে "আমার দোষ নাই, আমনেরা কি করেন, হেইডা দ্যাখতে আমারে চাচাজান পাডাইছে"
ইলিয়ানা বিষয়টি ভালোভাবে নিল না। আমার দিকে এমন ভাবে তাকালো, মনে হলো সে তার বাবার এমন কাজের জন্য নিজেই লজ্জিত।
আমি মনে মনে হাসলাম।
অন্তত ছোট হলেও অভিমান করার মত একটা কারণ পাওয়া গেল। বিশ্বাস যেখানে হারিয়ে যায় সেখানে নিজের অবস্থান স্থায়ী করার ইচ্ছে কারো মাঝেই থাকেনা। এ উসিলায় আমি সেদিন ভোর রাতেই ওদের বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু কোথাও যেন একটা হাহাকার কাজ করছিলো ইলিয়ানার জন্য। এ 'কদিনের দেখায় ইলিয়ানার মাঝে আমি একটা ছোট খাট কারণ ও খুঁজে পাইনি, যেটাকে কেন্দ্র করে ওকে কোন দোষে দোষী সাব্যস্ত করা যায়। অনেকটা নিঁখুত স্বভাবের মানুষ যদি কোন ভেংগেচুরে যাওয়া, ঠকে যাওয়া ব্যক্তির সামনে নিজের ভালোবাসা প্রকাশ করে বেড়ায়, তবে যে কেউ ই ইম্প্রেসড হতে বাধ্য।একটা জিনিস
মনে হলো পুরুষ মানু্ষ জীবনে বহুবার প্রেমে পড়ে, কারণে অকারণে প্রেমে পড়ে।
আর প্রতিটা প্রেম ই তাদের কাছে প্রথম প্রেম।
নারীরাও প্রেমে পড়ে হয়ত বহুবার। কিন্তু তাদের প্রেম হয় শুধু প্রাপ্তির জন্য। অকারণে তারা প্রেমে পড়েনা।
মাথার ভেতর এমন সব আজগুবি চিন্তা করতে করতে হেঁটে চলে এসেছি বহুদূরে। মাথায় বিভিন্ন ধরণের ভালমন্দ চিন্তাভাবনা চালাতে থাকলে অকপটে বহুদূর হেঁটে ফেলা যায়।
মহেশপুর গ্রামে খারাপ কাটেনি আমার দিন। বিদায় নেয়ার সময় মনে মনে ভাবছিলাম,ইলিয়ানার জন্য হলেও আমার এ প্রস্থান শেষ প্রস্থান নয়। সকালে উঠে আমাকে না দেখলেই ওর ভেতর অদ্ভুত এক শূন্যতা কাজ করবে।
এই শূন্যতার অনুভূতিটা আমিও পেয়েছি।
স্রোতের বিপরীতে বৈঠা মেরে নৌকা চালিয়ে নিচ্ছিলো হারুণ মাঝি। মাঝিদের নামগুল অদ্ভুত, মাঝি শব্দটার সাথে সুন্দর ভাবে মিল খায়। সকালে পাখি ওঠার আগেই এরা উঠে পরে। ঘাটে এসে দু-একজন যাত্রীদের আসায় বসে থাকে।
নৌকা দিয়ে মহেশপুর পার হয়ে ওপারে গেলেই একটা ছোট্ট শহর৷ এ শহরে কিছু যান্ত্রিক ভটভটি চলাচল করে।
ঘণ্টাখানেক ভটভটিতে করে এগিয়ে গেলেই ঢাকার বাস পাওয়া যায়৷ এখানে দিনে একটাই বাস। সকাল সকাল রওনা না দিলে সেটা মীস হওয়ার সম্ভাবনা বেশি।
অনেক ঝামেলা পেরিয়ে ভাগ্যক্রমে বাস পাই। আমি অবশ্য বেশ আগেই চলে এসেছি। আরো দু-ঘন্টা পরে বাস ছাড়বে।
বাসের সিটে হেলান বসে চোখ বন্ধ করতেই ঘুম চলে আসে চোখে।
রাতে না ঘুমানোর দরুন এটা।
পুরোপুরি ঘুম ভাঙ্গার আগেই আমার অবচেতন মস্তিষ্ক হুট করে মাত্রাতিরিক্ত সচেতন হয়ে যায়।
নাকে সেই চির পরিচিত ঘ্রাণ,
চোখ মেলতে ইচ্ছে করছেনা। জানি চোখ মেললেই দেখব আমার সামনে ইলিয়ানা রাগী একটা মুড নিয়ে দাঁড়িয়ে আছে।
চোখ বন্ধ করে কিছুক্ষন চুপ করে রইলাম...
আস্তে আস্তে ঘ্রাণটা হারিয়ে গেল।
চোখ খুলে দেখলাম আমার ভ্রান্ত ধারণা। আমি হয়ত ওকে বেশি অনুভব করছি তাই এমনটা ঘটছে।
চোখ বন্ধ করে ফেললাম আবার৷ কখন যে সময় কেটে গেল টের পাইনি।
যখন ঘুম ভাংগে তখন বাস তার পূর্ণ গতিতে চলছে।
আড়মোড়া ভেংগে পাশে তাকাতেই ছোট খাট একটা চিৎকার দিলাম। বাসভর্তি লোকজন সব আমার দিকে উঁকিঝুঁকি দিয়ে তাকালো।
চিৎকার দেয়ার অবশ্য একটা কারণ ও আছে। আমার পাশেই বসে আছে ইলিয়ানা।আমি যে চিৎকার দিয়ে ফেলেছি, পুরো বাসের লোকজন হতচকিত হয়ে উঠেছে কিন্তু তার কোন রিয়াকশন নেই। সে ছাগলের মত কেক চিবাতে ব্যস্ত।একটু পর বোতলের মুখ খুলে ঢকঢক করে পানিও খেলো।
ওকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি কি বলব তা বুঝছিলাম না। তবে মনের কোথাও যেন একটু আনন্দ হচ্ছে।
একটু ভালো-লাগা দোলা দিয়ে যাচ্ছে।
আমার সাথে একবিন্দু ও কথা বলেনি ইলিয়ানা।
বরং আমাকে দেখিয়ে দেখিয়ে বাড়ি থেকে নিয়ে আসা পিঠা সহ আরো অনেক কিছু একা একাই সাবার করেছে। এমন একটা ভাব নিচ্ছে আমি তার পাশে বসা অপরিচিত একজন মানুষ৷ আমাকে সে চিনেই না।
আমার মনে আবার একটু কালো মেঘ জমল।
মনে মনে ভাবলাম, ঠিক আছে আমার পথে আমি ওর পথে ও।যে যার মত করে নিজ নিজ গন্তব্যে চলে যাব। কিন্তু ও আমার দিকে একবারেএ জন্য আড়চোখেও যে তাকাচ্ছে না বিষয়টি আমি মেনে নিতে পারছিনা।
এরকম গুমোট পরিবেশে চুপচাপ থেকেই পুরোটা রাস্তা শেষ হয়ে গেল। বাস থেকে সবাই খুব তাড়াতাড়ি করে নামছে। সবার সাথে নেমে গেল ইলিয়ানাও।
আমার নামার তাড়া নেই। কারণ আমার কোন গন্তব্য নেই। আমি নিজেও জানিনা আমাকে এখন কোথায় যেতে হবে। ইলিয়ানার আমূল পরিবর্তন আমাকে অবাক করলো। ও সবার সাথে নেমে যাওয়ার পর আমি মনে মনে অনেকটা কনফিউজড হয়ে গেলাম।
হয়ত আমি ওকে এতটা বেশি অনুভব করেছি যে অন্য কোন মেয়েকে আমি ইলিয়ানা রূপে দেখে এসেছি পুরোটা রাস্তা।
মস্তিষ্ক মাঝে মাঝে মানুষের অনুভূতিকে বোকা বানায়।
বাস থেকে নেমে আশেপাশে তাকালাম,এখান থেকে শিকড় নামের একটা বাসে উঠতে হবে৷ কেন জানিনা মনে হচ্ছে আমাকে প্রথম গন্তব্য হবে ঐ বন্ডেজ ক্লাব।
হিসেবের অগোছালো খাতাটার গোছালো হিসেবের শুরুটা ওখান থেকেই করতে হবে।
...
_________________________
বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থাকার পরে একটা বাস পেলাম। অতিরিক্ত যাত্রীদের চাপে বাস একদম কানায় কানায় পূর্ণ৷ তাও ঠেলে ঠুলে ভীড়ের মাঝে জায়গা খুঁজে চলেছি।জীবন সব জায়গায় যুদ্ধের। পেছন থেকে বেশ কয়েকবার আমার জামা কাপড় টেনে ধরেছে কে বা কারা যেন, ফাঁকা জায়গায় কার আগে কে গিয়ে দাঁড়াতে পারবে সেটার একটা অহেতুক প্রতিযোগিতা চলছে। যাই হোক বাসের উপরের হাতল ধরে কোন রকম জায়গা করে কলাবাদুড়ের মত ঝুলে রইলাম৷ এত গাদাগাদি অবস্থা যে নিঃশ্বাসের সাথে অক্সিজেন না অন্য মানুষের বর্জন করা কার্বণ ডাই-অক্সাইড প্রবেশ করছে। এর মধ্যেই পায়ের উপরে প্রচন্ড ব্যাথা অনুভব করলাম। চাপাচাপির ভেতরেও ছোটখাট একটা লাফ দিয়ে উঠলাম। যে ব্যক্তি আমার পায়ের উপর তার পা দিয়ে পিষে দিয়েছে তার কলার ধরে দুইটা থাপ্পড় দিতে পাশে তাকালাম।
দেখি, ভিড়ের মাঝ থেকে বিড়ালের মত উঁকি মেরে আমার দিকে তাকিয়ে আছে ইলিয়ানা। আমার পায়ের উপরে ইলিয়ানাই তার হাই হিল জুতা দিয়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আক্রমণ চালিয়েছে। মানুষের বেশিরভাগ হ্যালুসিনেশন হয় যখন সে একা থাকে, কিংবা তার মস্তিষ্ক যখন ঘুম বা বিশ্রামের অভাবে ভুগে। এই ভিড়ের মাঝে আমার হ্যালুসিনেশন অবশ্যই হচ্ছেনা।আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে অবশ্যই ইলিয়ানা।
তবে ওর মাথা থেকে এখন আর বেলী ফুলের ঘ্রাণ পাচ্ছিনা। পুরো বাস জুড়েই ঘামের একটা আঁসটে গন্ধ ছড়িয়ে আছে।
হেল্পারকে চিৎকার করে বাস থামাতে বললাম। বাস থামলো। ভীড় ঠেলে বাস থেকে নামার জন্য এগিয়ে যাচ্ছি।
ঢোকার সময় যেমন আমার জামা কেউ পেছন থেকে টেনে ধরেছিলো, এবার ও তাই হলো। পেছনে ফিরে দেখলাম ইলিয়ানা।
এবার বুঝলাম বাসে ঢোকার সময় ইলিয়ানাই আমার জামাকাপড় টেনে ধরে সাপোর্ট নিয়ে ভীড়ের ঠেলে আমার পাশে জায়গা করে নিয়েছিল।
বাস থেকে নামার পরে জিজ্ঞেস করলাম,
কি ব্যাপার ইলি? আমার সাথে লুকোচুরি কেন?
- কিসের লুকোচুরি?
- প্রথমে ঢাকায় আসার বাসে উঠে আমার সামনে দাঁড়িয়েছিলে। আমি চোখ মেলে দেখি নেই তুমি। পরে আবার দেখি আমার পাশের সিটে বসে আছ।
বাস থেকে নেমে আবার উধাও।
পরবর্তীতে শিকড় বাসে আবার আমাকে ফলো করে আমার পাশে গিয়ে দাঁড়িয়েছ, আমি নেমেছি আমার সাথে তুমিও নেমেছ। সমস্যাটা কি?
-কোন সমস্যা নেই।জানতাম আপনি হয়ত চলে আসতে পারেন পালিয়ে। তাই আমি পিছু নিয়েছিলাম আপনার। বাসে উঠে আমি প্রথমে আপনাকে খুজে বের করি৷ এরপর আপনার পাশে বসার জন্য পাশের সিটের লোকটার থেকে আমি টিকেট কিনে নেয়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে তাকে ম্যানেজ করি৷ পরে বাস ছাড়ার ঠিক আগ মুহুর্তে আপনার পাশে বসি। এবং তখন আপনি ঘুমাচ্ছিলেন। আমার একটু রাগ ছিল তাই আপনার সাথে কথা বলিনি। এর পরের বার বাস থেকে আগে আগে নেমে ইচ্ছে করেই লুকিয়েছিলাম। আপনি যখন অন্য বাসে উঠলেন আমি আবার আপনার পিছু নিয়েছি। এখন আমি আপনার সাথে যাব,আপনি যেখানে যাবেন সেখানেই।
- কেন? আমার সাথে কেন?
- আমার ঢাকায় থাকার মত জায়গা নেই৷
- তুমি যে ফুফুর বাসায় বড় হয়েছ সেখানে যাও।
- ওখানে শুধু ফুফু না। আমার ফুফু,চাচা মামা, সবাই আছেন। গেলে তারা আমাকে সাদরে জায়গা দিবেন। কিন্তু মাদক চোরাকারবারিদের হাত থেকে আমি রেহাই পাব না। আমাকে যে কোন সময় তুলে নিয়ে যাবে।
ইলিয়ানা কথাটা মিথ্যে বলেনি। শুধু ইলিয়ানার নিজ এড়িয়াতে নয়, পুরো ঢাকাটাই ওর জন্য অনিরাপদ৷
কিছুক্ষন ভাবলাম।
ইলিকে বললাম, এর একটা সমাধান আমার কাছে আছে।
তুমি তোমার ফুফু, মামা চাচা যার ইচ্ছে তার কাছেই থাকতে পারবে।নিরাপদ ভাবেই।
- কি সমাধান?
- বলব তবে একটা শর্ত আছে।
- কি শর্ত?
আজ সারাদিন আমার সাথে ঘুরতে হবে৷ যেখানে যেখানে যাব, বাস ভাড়া খাওয়ার বিল, সব তোমাকে পরিশোধ করতে হবে৷ সর্বোপরি আমি যা বলব তা শুনতে হবে৷
- আমি রাজি।
সাথে সাথে "আমি রাজি" কথাটা এমন ভাবে বললো যেন মনে হল ও দৌড় প্রতিযোগিতায় দৌড়ের জন্য রেডি হয়ে ছিল। বাঁশির সংকেত সোনার সাথে সাথে যেমন প্লেয়ার দৌড় শুরু করে ইলিয়ানাও সেভাবে প্রশ্নের সাথে সাথেই রাজি বলে দিল।
মনে মনে সিদ্ধান্ত নিলাম, না ভেবে কোন কাজ করলে যে পরিণতি খারাপ হয়, তার উপযুক্ত একটা শিক্ষা ইলিয়ানাকে দিতে হবে।
যেহেতু খরচের ভাড় ইলিয়ানার, বাসে না উঠে একটা সি এন জি নিলাম।
- আমরা এখন কোথায় যাচ্ছি?
- এমন একটা জায়গায় যেখানে মেয়েদের মারা হয়।
- কি আপনি আমাকে মেরে ফেলবেন?
- না মেরে ফেলা হয়না।কিভাবে বুঝাই কালো বেল্ট দিয়ে মেয়েদের পেছনে মারা হয়।
- কি সব অশ্লীল কথাবার্তা। আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন কেন?
- টুইস্ট আছে।
- কি টুইস্ট?
- মেয়েরা ওখানে ইচ্ছে করেই মার খায়। তাদের মার খেতে ভাল লাগে। পেইন উইথ প্লেজার। বুঝবেনা তুমি।
- পুরো বিষয়টি ঘোলাটে লাগছে আমার কাছে। আমাকে খুলে বলুন।
- বেশি খুলে বলতে পারবোনা। আমার শরম করে।
- ফাজলামো করছেন আমার সাথে?
- বেশি কথা না বলে চুপ থাকো। আমি কি করি তা দেখো।
ইলিয়ানা কনফিউজড হয়ে বসে থাকে। বুঝতে পারছিলাম আমার উপর থেকে ওর অগাধ বিশ্বাসের চাকে ঢিল পড়েছে।
আধাঘন্টা পরে সি এন জি গিয়ে থামলো একটা বিশাল শপিং মলের সামনে। ইলিয়ানা এখানে আগেও এসেছে। ওর চেহারা দেখে মনে হচ্ছে পরিচিত জায়গা দেখে ওর ভেতরের নার্ভাসনেস টা একটু কমেছে।
নীড়ার সাথে টপ ফ্লোরের যে রেস্তোরাঁয় ঢুকেছিলাম সেখানটায় আবারো গিয়ে বসলাম৷ তবে তাদের কাষ্টমার হিসেবে৷ খুব সতর্কতার সাথে ওদের ওখানের কার্যক্রম খেয়াল করতে লাগলাম।
আমি এবং ইলিয়ানা বেশ অনেকগুলো খাবার অর্ডার করলাম যাতে অনেক ক্ষন বসে খাওয়া যায়।
আমরা উক্ত রেস্তোরায় ঢোকার পরে এখন পর্যন্ত দুজন মহিলা কিচেনের দিকে ঢুকেছে।
তাদের দেখে কোন ভাবেই বাবুর্চি মনে হয়নি। মোটামুটি শিওর হলাম এরা দুজন ই আন্ডারগ্রাউন্ড ক্লাবের সদস্য। তবে ওদের হেঁটে যাওয়াটা একদম স্বাভাবিক ছিল।
কেউ কিছু জিজ্ঞেস করেনি, বাঁধাও দেয়নি।
হয়ত ওদের আগে থেকেই চেনে এজন্য অথবা ওরা চলাফেরা করার জন্য নির্দিষ্ট কোন কোড ব্যবহার করে।
এতক্ষনের অবজারভেশনে দুটো জিনিস খুব করে চোখে পড়লো।
**খাবার সার্ভ করে এমন একজনের কাছে আর্মর রয়েছে। হবে হয়ত কোন রিভালবার বা পিস্তল। জামার উপর থেকে শিওর হতে পারছিনা।
** দুজন মহিলা, যারা ভেতরে গেলো তাদের ভেতর একজন বেশ মোটা এবং ফর্সা।
সাথে করে একজন হ্যাংলা পুরুষ নিয়ে এসেছে। তাকে একগাদা খাবার কিনে বসিয়ে দিয়ে মহিলাটি ভেতরে ঢুকে গেছে। হ্যাংলা লোকটি নিসন্দেহে একজন ভোজন রসিক। চিকন হলে কি হবে সে গোগ্রাসে খাবার খাচ্ছে।
তার লম্বা মোচে খাবার লেগে কি একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হয়েছে। সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। বুঝলাম এ লোকটি হয়ত ঐ মহিলার গাড়ির ড্রাইভার হবে।
ওর সাথে কোন রকম ভাব জমানো গেলে বন্ডেজ ক্লাব সম্পর্কে অনেক তথ্যই জেনে নিতে পারবো।
হুটহাট কোন মানুষকে পটানোর ক্ষেত্রে মেয়ে মানুষ বেশ কার্যকর ভূমিকা পালন করে।
ইলিয়ানাকে বললাম, ঐ লোকটির টেবিলে গিয়ে তার সামনা সামনি বসতে।
ইলিয়ানা আমার দিকে তাকালো।
ওকে আশ্বস্ত করলাম, তুমি গিয়ে যাস্ট বসো। বাকি সবকিছু আমি সামলাবো। যা বলবো,
শুধু আমার সাথে কথায় তাল মেলাবে।
ইলিয়ানা যেহেতু আগে কথা দিয়েছিলো আমি যা বলবো তা শুনবে,
সুতরাং ও আমার কথা শুনতে বাধ্য ছিল।যথারীতি গিয়ে ও লোকটার সামনের টেবিলে বসলো।
লোকটি একবার তাকিয়ে ইলিয়ানাকে দেখল। এরপর তার হালুম হুলুম করে খাওয়া বন্ধ রেখে অতি ভদ্রতার সহিত খেতে শুরু করলো।
কিছুক্ষন পরে আমি গিয়ে ইলিয়ানার পাশে বসি।
লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম,
ভাই যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
লোকটি অবাক হয়ে আমার দিকে তাকালো। বললো,
কি প্রশ্ন করিবেন?
খাওয়া অনেক বাকি,
আপনার প্রশ্নের উত্তর দিয়ে,
খাওয়ায় মনোযোগ দি।
"বাহ, কি সুন্দর কবিতা!!" বলে হাত তালি দিলাম।
ব্যাটার কবিতা বলার বাতিক আছে।
অথবা ইলিয়ানার সামনে কবি সাজতে চাইছে। তাই আমিও রসিকতা করে বললাম,
ভাইজান তো একদম ভোজন রসিক।
দাঁড়ি মোচেও লেগে আছে খাদকের প্রতীক।
বড় জানতে ইচ্ছে করে মহাশয়,
কি আপনার পরিচয়?
লোকটা বেশ মজা পেলো।। সে খাওয়া রেখে কবিতার লাইন মিলাতে ব্যস্ত হয়ে পড়লো।
ছন্দে ছন্দে জবাব দিলো,
নাম আমার সিদ্দীক,
খ্যাতি আছে চারদিক।
হঠাৎ করে আমার পরিচয়
জানতে কেন চাইছেন তা জানতে ইচ্ছে হয়।
" বাহ ভাই বাহ, আমি হার মানলাম ছন্দের যুদ্ধে আপনাকে হারানো যাবেনা।"
কথাটি ম্যাজিকের মত কাজ করলো। সে একদম গলে গেল। এদিকে ইলিয়ানা হা করে সব দেখছে।
বললাম, জনাব সিদ্দীক। এইযে আমার পাশে যে বসে আছে, এ হচ্ছে আমার কাজিন। বুঝলেন? আপনার মত সেও ভোজন রসিক। কবিতা শুনতেও অনেক পছন্দ করে। ও তো নিজের মুখে বলতে লজ্জা পায়, তাই আমিই বলে দিচ্ছি আপনার খাওয়া দেখে আমার বোন ক্রাশ খেয়েছে আপনার উপরে৷
ও আপনার ফ্যান হয়ে গেছে। এজন্যই আসলে অন্য সিট থেকে উঠে আপনার সামনে এসে বসেছে।
সিদ্দীক হতভম্ব হয়ে গেল আমার কথা শুনে। আড়চোখে বেশ কয়েকবার ইলিয়ানাকে দেখলো৷ এদিকে ইলিয়ানা রেগে একদম লাল হয়ে আছে। কিন্তু ওর কিছু বলার বা করার নেই।
আমার কাজের উপরে ওর প্রশ্ন করা নিষেধ।
সিদ্দীক কে আরো নানান কথাবার্তা বলে অফার করলাম আমাদের সাথে বাইরে নেমে কোথাও একটু ঘুরে আসার। ও ঘড়ি দেখলো। আমাকে জানালো ওর হাতে আরো ঘন্টাখানেক সময় আছে। সুতরাং যাওয়াই যায়। মহিলাটি ঢুকেছে আরো এক ঘন্টা আগে।
হিসেব টুকে নিলাম।মহিলাটি দু-ঘন্টা করে ক্লাবে সময় দেয়।
আমি - সিদ্দীক এবং ইলিয়ানা পাশাপাশি হাঁটছি। সিদ্দীক নতুন নতুন ছন্দ বানাচ্ছে এক পর্যায়ে ইলিয়ানাও ব্যপারটি উপভোগ করতে শুরু করে।এর ভেতরেই ঘটে গেল এক অকাজ। কোথা থেকে একটা কাক এসে আমার মাথার উপরে তার সাদা বিষ্ঠা ত্যাগ করে চলে গেল।
ইলিয়ানা তা দেখে হেসেই খুন।
ওর নির্মল হাসি দেখতে আমার বেশ ভালো লাগছে।
সিদ্দীক কবিতা বানালো,
আপনি হাঁটছিলেন আমাদের পাশে,
উড়ন্ত কাক এসে হেগে দিল আপনার কেশে,
আপনি রাগবেন না। করবেন না মুখ ফ্যাকাশে,
আপনার ভাগ্য ভালো হাতি ওড়েনা আকাশে।
কবিতার আগা মাথা আমি না বুঝলেও ইলিয়ানা আগের থেকেও বেশি হাসতে শুরু করলো৷ মনে হলো ও হাসতে হাসতে মাটিতে পরে গড়াগড়ি খাবে।
আমি বললাম কি ব্যাপার এখানে হাসার কি হলো,,
ইলিয়ানা আমাকে বুঝিয়ে দিলো,
আপনার ভাগ্য ভাল হাতি আকাশে ওড়েনা। লাইনটার মানে বুঝছেন?
- না।
যদি হাতি আকাশে উড়তো,আর সে যদি কাকটার মত আপনার মাথায় হাগু করতো, তাহলে আপনার কি অবস্থা হত ভেবে দেখেন।
আমি বিষয়টি কল্পনায় ভেবে দেখলাম এবং যথারীতি ভয় পেলাম। আসলেই ভাগ্যিস হাতি ওড়েনা আকাশে।
সিদ্দীকের সাথে বেশ অনেক সময় কাটালাম।
সুক্ষ্ম থেকে সূক্ষ্মতম তথ্য আমি বেশ কৌশলের সাথে জেনে নিলাম।
ওকে বিদায় দিয়ে ইলিয়ানার সাথে ঢাকা শহরের বিশেষ কিছু জায়গায় রিকশা নিয়ে অনেক ঘুরাঘুরি করলাম। রিকশায় ঘুরতে আমার ভাল লাগে। যেহেতু ভাড়া ইলিয়ানা দিবে,আমার ঘুরে বেড়াতে সমস্যা কোথায়!
একটা জায়গায় এসে রিকশা থামলো।
ইলিয়ানাকে বিদায় জানানোর সময় হয়েছে।
ও অধীর আগ্রহে কান পেতে আছে, মাদক চোরাচালানকারীদের হাত থেকে নিজেকে কিভাবে সেফ রাখবে সেটা জানার জন্য।
ওকে বললাম -
বোরকা ও নিকাব পরিধান করে চলাফেরা করতে।
এটা সকল ধরণের শত্রু থেকে একটা মানুষকে মুক্ত রাখতে সক্ষম।
বুদ্ধিটা ওর পছন্দ হয়েছে। ওকে নির্দিষ্ট কিছু সময় বেঁধে দিলাম বাসায় ঢোকা এবং বের হওয়ার জন্য।
ও আমাকে জিজ্ঞেস করলো,
আমার থাকার ব্যবস্থা না হয় হলো। আপনার কি হবে?
- মহাপুরুষদের থাকার জায়গার অভাব নেই।
উত্তর দিয়ে হাঁটা শুরু করলাম।
ইলিয়ানার সাথে আর দেখা হবেনা আমার। আমি জানি ও আমার প্রস্থানের দিকে তাকিয়ে আছে৷ যতক্ষন না ওর চোখের সামনে দিয়ে উধাও হয়ে যাব ও তাকিয়ে থাকবে। মনে অদ্ভুত এক কষ্ট হচ্ছে। এ কষ্টের উৎপত্তি ভালোবাসা,ভালোলাগা নাকি মায়া থেকে তা আমি জানিনা৷
.
.
মাতৃছায়া আবাসিক হোস্টেল।
এ হোস্টেলের ম্যানেজারের নাম জাফর। বয়স ৩০ পেরিয়েছে।
তাকে জিজ্ঞেস করলাম সিট খালি আছে কিনা,
উত্তরে জানালো আছে। এক মাসের এডভান্স দিয়ে বুকিং করতে হবে৷
- কয়টা সিট খালি আছে?
- ৫/৬ টা৷ যেটা পছন্দ ইচ্ছামত নিতে পারবেন।
- আমার কাছে এডভান্সের টাকা নাই৷
চলতি মাসের ও ভাড়া নাই।
- পাগল নাকি, তাহলে সিট খুজতেছ ক্যান?
- সিট খালি ফেলে রাখলে টাকা পাইবেন? যে কয়দিন থাকব, প্রতিদিন পঞ্চাশ টাকা দিব নগদ।
ব্যপারটা আপনেও গোপন রাখলেন, আমিও রাখলাম।
- ১০০ করে দিলে ভাবতে পারি।
- ৫০ এর বেশি দিবনা।
- আচ্ছা। থাকেন, কিন্তু সিট যখন ভাড়া হয়ে যাবে, তখন কিন্তু ছেড়ে দিতে হবে৷
- বলতে হবেনা।
.
.
.
রাত তিনটা ত্রিশ
হঠাৎ করেই ক্রিং ক্রিং শব্দে রিং আসে নাজিফা খানম এর ফোনে।
ঘুমাতুর চোখে ফোন রিসিভ করে সে।
- হ্যালো, কে বলছেন?
ওপাশ থেকে অদ্ভুত এক হাসির শব্দ ভেসে আসে। এরপর কিছুক্ষন সব চুপচাপ।
" What is your untold Desire? Nazifa khanom"
নাজিফা খানমের ঘুম পুরোপুরি কেটে যায়৷ তার শরীরের লোম দাঁড়া হয়ে ওঠে।
- কে বলছেন?
- আমার প্রশ্নের উত্তর দিন।
আপনার অপ্রকাশিত একটা ইচ্ছের কথা বলুন। যা কোনদিন কাউকে প্রকাশ করতে পারেন নি।
- কেন?
-আমি সেটা পূরণ করব।
- আপনি আমার এমন অপ্রকাশিত ইচ্ছে পূরণ করতে কেন যাবেন?
- কারণ আমি যাকে খুন করব বলে ঠিক করি, আগে তার আন্টোল্ড ডিজায়ার ফুলফিল করে নেই আর তারপর... বেলুন ফাটার মত ঠাস করে একটা শব্দ হয়ে ফোন কেটে গেল।
নাজিফা খানমের শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে৷ সিদ্দীক কে ফোন দেয় সে। গেট ভালো করে লক করা আছে কিনা পুনরায় চেক করতে বলে।
চলবে.............
.png)
