তোমার চোখের দিকে চোখ রেখে যখন তোমাকে জিজ্ঞেস করলাম,"চোখে চোখ রেখে বলো, আমার এ দু-চোখে তুমি কি দেখতে পাচ্ছো?"
তুমি তখন অকপটে উত্তর দিলে," চোখে নাকি কাম দেখতে পাচ্ছো তুমি! তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা নাকি স্পষ্ট দেখতে পাচ্ছো চোখে!"
অথচ এ বুকে যে আজন্মের তৃষ্ণা জেগে আছে,সেদিকে তোমার নজরই পড়েনি!
অথচ তোমার চেয়ে বড় কোনো পথ্য যে পৃথিবীতে নেই;এ ব্যথা দূর করে দেয়ার–সেটা হয়তো তুমি জানোই না!
তোমার ঠোঁটের দিকে যখন হা হয়ে তাকিয়ে থাকি,তখন তুমি হয়তো ভাবো,"মনে কাম-বাসনা নিয়ে তাকিয়ে থাকি ঠোঁটের দিকে!"
কিন্তু যে ঠোঁট দিয়ে তোমার প্রতিটা গলার আওয়াজ বের হয়,যে ঠোঁট দিয়ে আমায় 'ভালোবাসি' বলো,সে ঠোঁটের প্রেমে আমি যে মাতাল হয়ে পড়ে থাকি অচেতন অবস্থায়,সেদিকে খেয়াল রাখো?
তোমার মুখের হাসি দেখতে যখন অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকি,তখন তুমি নিজেকে গোছগাছ করা নিয়েই ব্যস্ত!
আশ্চর্য!
তুমি জানোই না,তোমার হাসিটার ধ্যানে,আমি কেমন মগ্ন হয়ে থাকি! ইচ্ছে করে তখন সাধু–সন্ন্যাসি হয়ে তোমার ধ্যানে মগ্ন থাকি যুগের পর যুগ।
চোখ জোড়া লাল দেখে তুমি ভয়ে দূরে সরে থাকো,প্রেমকে কাম ভেবে দূরে সরিয়ে দাও,তৃষ্ণা না মিটিয়ে তুমি চরিত্রে দাগ লাগিয়ে দিব্যি চলে যাও!
তুমি নারী–
তোমার ধৈর্য,সহ্য করার শক্তি আর ক্ষমতা সৃষ্টিকর্তা দ্বিগুণ করে দিয়েছেন!
কিন্তু আমি তো পুরুষ;আমি যে চাইলেই পারি না,পারতেও দাও না তুমি!হুটহাট পাগল করে দাও!
এ দুচোখে তুমি প্রেম না দেখে কেবলই কাম দেখতে পাও!
অথচ তোমার শরীর স্পর্শ না করেও যে দিব্যি তোমাকে ভালোবেসে যাই,তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই!তোমাকে দেখার অসুখে আমি বারবার মূর্ছা গেলেও,মাইগ্রেন সাড়াতে শুধু ওষুধই খেতে বলবে!
যে নারী পুরুষের চোখে প্রেম-ভালোবাসা না দেখে,কেবলই কাম দেখতে পায়–সে নারী পুরুষের বুক ভেদ করে তার হৃদয় দেখবে কি করে?
এত বেখেয়ালি পনার পরেও তুমি বলো,"আমি নাকি তোমার অস্তিত্বে মিশে থাকি,আমার চোখ দেখেই নাকি তুমি সবটা বুঝে ফেলো!"
.png)
